ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নালার পানিতে ডুবে শিশুর মৃত্যু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ৪:৩৩
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে কাওছার আলী নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(৬ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার পলাশী ইউনিয়নের কচুমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু কাওছার আলী কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া গ্রামের মোস্তাকিন আলীর ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু কাওছার আলী তার মায়ের সাথে পলাশী ইউনিয়নের কচুমুড়া গ্রামের আত্মীয় মমতাজ আলীর বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরের পরে নিজ বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল তাদের। সকালে ওই আত্মীয়ের বাড়ির উঠানে খেলা করছিল শিশু কাওছার আলী। এ সময় পাশে নালায় পড়ে গিয়ে ডুবে যায়। বাড়ির লোকজন তাৎক্ষনিক বুঝতে পেয়ে নালা থেকে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা কাওছারকে মৃত ঘোষনা করেন।
 
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা