ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে তেঁতুল গাছ থেকে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৬-৯-২০২৩ বিকাল ৫:৪৮
কুড়িগ্রামের উলিপুরে তেঁতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল্লাহ (১২) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরবাড়ি এলাকায়। 
নিহত শিশুর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকার রাজু মিয়ার ছেলে আব্দুল্লাহ বুধবার দুপুরে ধামশ্রেনী ফুটবল খেলার মাঠ সংলগ্ন তেঁতুলগাছে উঠে। এ সময় অসাবধনতা বসত গাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত আব্দুল্লাহ ধামশ্রেনী ইন্দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। নিহত শিশু আব্দুল্লাহ’র মামা রানা মিয়া বলেন, আজ স্কুল বন্ধ থাকার সুযোগে আব্দুল্লাহ বাড়ি সংলগ্ন ধামশ্রেনী ঠাকুরবাড়ি মাঠে খেলাধুলা করছিল। এসময় তেঁতুল পাড়ার জন্য গাছের মগডালে উঠলে সেখান থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করেন। আব্দুল্লাহ’র পিতা ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন বলে জানা গেছে।  ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য বাবলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুল আলম বলেন, আব্দুল্লাহ নামের ওই শিশুকে হাসপাতালে নেয়ার পূর্বেই তার মৃত্যু হয়। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির