দৌলতখানে দুই ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই
ভোলার দৌলতখানে আগুনে পুড়ে দুটি মুদি দোকান ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের টিম আসার আগেই ব্যবসা প্রতিষ্ঠান দুটি পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আদর্শ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে তাদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ও স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সেলিম ও খোকন তালুকদার জানান, দোকানগুলো বন্ধ করে তারা জুমার নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ আদায়কালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মসজিদের মুসল্লি ও বাজারের অন্য ব্যবসায়ীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied