ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ঘোড়াঘাটে ধান ক্ষেত থেকে কাঁদা মাখা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার


ঘোড়াঘাট প্রতিনিধি photo ঘোড়াঘাট প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২৩ দুপুর ৩:৫০
দিনাজপুরের ঘোড়াঘাটে পালশা এলাকায় ধানের জমি থেকে তাইজুল ইসলাম (৫৫) নামে ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি পালশা শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করতেন।
 
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানের জমি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির সমস্ত শরীরে কাঁদা মাখা অবস্থায় ধানের জমিতে নিথর দেহ পড়ে ছিল। নিহত ব্যক্তি উপজেলার বলাহার নয়াপাড়া এলাকার আলম মিয়ার ছেলে।
 
স্থানীয় ও নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ ১৩/১৪ বছর যাবত উপজেলার পালশা গ্রামে স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গত বুধবার দিবাগত ভোর রাত পর্যন্ত তিনি বাড়িতে অবস্থান করছিলেন। পরে সকাল ৬ টার দিকে বিদ্যালয়ের কিছু দূরে জমির মালিক ধান ক্ষেত দেখতে গেলে লাশ দেখতে পেয়ে লোকজনকে খবর দেয়। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মারফত খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার