ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় প্রাক-বাছাই পর্বের উদ্বোধন


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৭-৯-২০২৩ দুপুর ৪:২৮

পিরোজপুর জেলার অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় প্রাক-বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১ টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা স্টেডিয়ামে এ পর্বের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: গোলাম মাওলা নকীবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান ও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: গোলাম মাওলা নকীব বলেন, ক্রিকেটের জন্য জেলার অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ বয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড় প্রাক-বাছাই পর্ব চলছে। যেখানে জেলার বিভিন্ন উপজেলার থেকে ৫ শতাধিক খেলোয়াড়রা এসেছে। এরা প্রাথমিক বাছাই শেষে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে ভবিষ্যতে খেলবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত