বালিয়াকান্দিতে চেয়ারম্যানের প্রতি অনাস্থার দাবীতে ৯ ইউপি সদস্যর সংবাদ সম্মেলন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীরের প্রতি অনস্থার দাবি এনে গতকাল বৃহস্পতিবার ৭আগষ্ট দুপুরে ৯ ইউপি সদস্য সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নিকট অনাস্থা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লিখিত আবেদন জমা দেন। উপজেলা পরিষদের মুক্তমঞ্চে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আমিনুর ইসলাম জানান,উপজেলার নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর বিভিন্ন প্রকল্পে কাজে দুর্নীতি,অর্থ আতœসাত, সজনপ্রীতি ও সেচ্ছাচারীতার মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনা করেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসাক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করাসহ পরিষদ বর্জন করায় চেয়ারম্যান ক্ষীপ্ত হয়ে আমাদেরকে হুমকীসহ ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পরিষদের নেওয়ার চেষ্টা করলে আমরা নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করি।সীমাহিন দূর্নীতি ও সেচ্ছাচারি প্রকৃতির চেয়ারম্যন বাদশা আলমগীর এর উপর আমাদের কোন আস্তা না থাকায় উক্ত বিষয় গুলো তদন্ত পূর্বক ইউনিয়ন পরিষদ সংশোধিত আইন ২০০৯ সালের ৩৯/১ ধারা অনুযায়ী মিটিংয়ে অনস্থা ভোটের আয়োজন করে অনস্থা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ সময় মহিলা ইউপি সদস্য সাফিয়া বেগম, মর্জিনা বেগম, ইউপি সদস্য পলাশ চন্দ্র কর, আবু সাঈদ, কাবিল উদ্দীন, কামরুল ইসলাম, আকরাম হোসেন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি
পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
Link Copied