শ্যামনগর নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি কতৃক বিগত ২০২০ সালের সেপ্টেম্বর মাস হতে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত সীমান্ত হতে মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) সকাল ১০টায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি মাঠ প্রাঙ্গণে ২০৭৪ বোতল মদ, ৯৬২১ বোতল ফেন্সিডিল, ৭২৪৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২ লিটার বাংলা মদ, ১ বোতল বিয়ার, ০.১০০ কেজি তামাক, ৬৫৭৬৯ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ১.৮ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৬ প্যাকেট ভারতীয় ব্লাক হুইসকি রুলার চাপা দিয়ে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।
নীলডুমুর ব্যাটালিয়ান ১৭ বিজিবির সহকারী পরিচালক শাহ খালেদ ইমাম এর সঞ্চালনায় মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নীলডুমুর ব্যাটালিয়ান ১৭ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলার পরিদর্শক মোঃ তাজুল ইসলাম, শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, সহকারী রাজস্ব কর্মকর্তা চৌধুরী গোলাম হাসনায়েন। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষক আব্দুল ওয়াজেদ খান চৌধুরী সহ নীলডুমুর ব্যাটালিয়নের সদস্য বৃন্দ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার
কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা
আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা
তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান
রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
নাগেশ্বরী খাদ্য গুদামে ধান বিক্রিতে প্রকৃত কৃষকরা বঞ্চিত
ভূঞাপুরে দুই যমজ বোনের সাথে দুই যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় চাঞ্চল্য
হঠাৎ গরম-ঠান্ডায় বাড়ছে মুরগির মৃত্যু, বিপাকে কুড়িগ্রামের ক্ষুদ্র খামারিরা
জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে : গোলাম পরওয়ার
নেত্রকোণার মদনে ব'জ্রপাতে যুবকের মৃ'ত্যু