শতাধিক কর্মচারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করল তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে কর্মরত ৪র্থ শ্রেণীর কর্মচারীদের উপহারসামগ্রী দিয়েছে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি। ৭ সেপ্টেম্বর কলেজের শহিদ বরকত মিলনায়তনের সামনে শতাধিক কর্মচারীর মাঝে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাহেদুজ্জামান সাকিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাওসিফ মাইমুন।
অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন, ‘সাংবাদিক সমিতির এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তারা নিজেদের গন্ডির বাইরেও কলেজের কর্মচারীদের দুঃখ কষ্টের কথা ভেবেছে এটা আমাদের জন্যও অনুপ্রেরণাদায়ক।
’অধ্যাপক মালেকা আক্তার বানু বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরা সবসময় মানুষের ভালো-মন্দ অনুভব করেন। আমাদের শিক্ষার্থীরা সাংবাদিকতার পাশাপাশি এমন মহতী উদ্যোগ গ্রহণ করায় তাদেরকে অনেক ধন্যবাদ।
উপহারসামগ্রী স্পন্সর করেন ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিচার্সের (এনবিইআর) চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ এহসানুল আলম। তিনি অনলাইন নিউজ পোর্টাল সময় জার্নালের প্রধান উপদেষ্টা সম্পাদক।
Sunny / Sunny
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা