পাইকগাছায় চেতনানাশক ছিটিয়ে নগদ অর্থসহ মালামাল লুট
খুলনা পাইকগাছায় একই পরিবারের ৪ সদস্যকে চেতনা নাশক ছিটিয়ে অজ্ঞান করে ও একজনকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানাগেছে, বুধবার রাতে উপজেলার রাড়ুলী ইউনিয়নে রাড়ুলী গ্রামের যাদু শিল্পি এস রহমানের বাড়িতে অজ্ঞান পাটি সদস্যরা ওই পরিবারে ৫ সদস্যকে চেতনা নাসক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে নগদ টাকা সহ সোনাগহনা নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে বৃহস্পতিবার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। অজ্ঞান হওয়া পরিবারের সদস্যরা হলেন এস রহমানের ছোটভাই মেহেদী হাসান (টুকু)(৪২), দুই স্ত্রী শারমীন আক্তার(৩০), রানী বেগম(২৫) রানী বেগমের দুই ছেলে ফয়াজ হাসান(১২) আরিজ হাসান(৭) অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকৎসাধীন রয়েছে। মেহেদী হাসান টুকুর স্ত্রী শারমীন আক্তার জানান, আমার স্বামী ছোট স্ত্রীকে নিয়ে অন্য ঘরে থাকে। দুর্বৃত্তরা আমার স্বামী সহ বাচ্চাদের অজ্ঞান করে রাখে। আমি ভোররাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি। এ সময় দরজা ভেঙ্গে আমার ঘরে ঢুকে গলায় ছুরি ধরে টান দিলে কেটে রক্ত ঝরতে থাকে। পরে তারা বলে এর পর আওয়াজ করলে গলাকেটে দিব। ভয়ে আমি কথা বলেনি। তারা আলমারী ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে শারমীনের গলায় সেলাই দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন