ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৮-৯-২০২৩ দুপুর ৪:১০
মানিকগঞ্জে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে সোয়া ৯ লক্ষ টাকার মাদক উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 
 
গতকাল গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখন্ড ও  নতুন বসতি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা (গোলড়া) এলাকার মৃত ছানোয়ার বেপারীর ছেলে মেহেদী হাসান ওরফে মোশারফ (৩৫) এবং মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি এলাকার এসএম আবুল হোসেনের ছেলে এসএম শরিফ হোসেন ওরফে হামিদুল (৪৮) ও তার স্ত্রী লতা (৪০)।
 
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম।
 
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধায় ও গভীর রাতে গোয়েন্দা পুলিশের একাধিক টিম পৃথক দুটি অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে। এসময় মাদক কারবারী মেহেদী হাসান ওরফে মোশারফের নিকট থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া নতুন বসতি এলাকার মাদক কারবারী এসএম শরিফ হোসেন ওরফে হামিদুলের নিকট থেকে ২০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী লতার নিকট হতে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজারমুল্য ৯ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত