ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লাকসামে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১০-৯-২০২৩ দুপুর ১:৭

 ১২ ই- রবিউল আউয়াল  পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুছে উদযাপন উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম উপজেলা শাখা এক প্রস্তুতি সভা শনিবার পৌর শহরের দক্ষিণ বাইপাস সুরক্ষা সিটির ৮ম (তলা)  গ্রীন ক্যাসেল রেস্টুরেন্ট ভিআইপি লাউঞ্জে শান্তা হসপিটাল ইউনিট-২  অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় পরিষদের সদস্য আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বাকারের  সভাপতিত্বে  আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান উদ্বোধক ছিলেন - দৌলতগঞ্জ  গাজীমুড়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আ,ন,ম তাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আন্তর্জাতিক ইসলামিক বক্তা ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় পরিষদের ভাইস- চেয়ারম্যান হযরত মাওলানা মোশাররফ হোসেন হেলালী।
 জশনে জুলুছে ঈদে- মিলাদুন্নবী ( সাঃ) উদযাপন কমিটির আহবায়ক ও  আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম উপজেলা শাখার  সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা সাইফুল ইসলাম আল- কাদেরী ,  সদস্য সচিব মাষ্টার মাহবুবুর রহমান সার্বিক ব্যবস্থাপনায় প্রস্তুতি সভায় ওলামা ও পীর মাশায়েকের মাঝে উপস্থিত ছিলেন যথাক্রমে - ইসলামিক বক্তা হাফেজ মাওলানা নুরুল ইসলাম জেহাদি, অধ্যক্ষ মাওলানা  আবদুল ওয়াদুদ , অধ্যক্ষ মাওলানা মোঃ আনোয়ার হোসেন সিরাজী, তিলিপ দরবার শরীফের পীর মাওলানা শাহ ছুফি আবু নছর মোঃ মাইনউদ্দীন, বারাকাতবাগ দরবার শরীফের পীর মাওলানা আবদুল করীম,হাফেজ মোঃ আবুল কাশেম ভুইয়া, কাজী মাওলানা ইসলাম, মাওলানা মনোয়ার হোসেন আল- কাদেরী, মুফতি মাওলানা মিজানুর রহমান আবেদী, হাফেজ মাওলানা মোঃ আলাউদ্দীন আল-আবেদী, হাফেজ মাওলানা  মোঃ আবু  জাফর আল- আবেদী, মুফতি মাওলানা মোঃ মহীউদ্দীন আজমী,মাওলানা মোঃ আবদুল কাদের, মাওলানা জালাল উদ্দীন জেহাদী, হাফেজ মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান,  মাওলানা মোঃ লোকমান হাকিম, মাওলানা মোঃ আবুল কালাম,  হাফেজ মাওলানা আবু তাহের, হাফেজ আবদুল কাদের, হাফেজ মাওলানা মোঃ সাইফুল আল-আবেদী, আবুল কাশেম আবেদী, মোঃ মহীউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ীমোঃ আবদুল ওয়াদুদ, মোঃ আবুল কালাম  প্রমুখ। 
প্রস্তুতি সভাটি পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম। প্রস্ততি সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামি ১২ ই-রবিউল আউয়াল বিশাল জশনে জুলুছ মিছিল শহরের উত্তর পশ্চিমগাঁও  পেয়ারাপুর পৌর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় মসজিদ মাঠ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ পশ্চিমগাঁও গাজী শোহেদা ইয়ামেনী (রহঃ) মাজার কমপ্লেক্সে মিলাদ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত