খুলনার দুই হাসপাতালে ৯ জনের মৃত্যু
খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ৭ জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। তবে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। প্রসঙ্গত, খুলনায় গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- নগরীর আড়ংঘাটা এলাকার বেবী রহমান (৫৭), বটিয়াঘাটার সাবিয়া বেগম (৭০), কয়রার সুনীল (৫০) ও বিনীতা (৫৪), দিঘলিয়ার শিউলী বেগম (৩৬), খালিশপুরের আব্দুল মালেক (৪০) ও নড়াইল সড়রের নার্গিস কালাম (৫০)। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন. যার মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৩৯ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে করোনায় কারো মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় একজন রোগী ভর্তি হয়েছেন। তবে সুস্থ হয়ে কেউ বাড়ি ফেরেননি।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন। তার মধ্যে ১০ জন পুরুষ আর ১৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় কেউ ভর্তি হননি আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুজন রোগীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন নগরীর সোনাডাঙ্গা আবাসিকের প্রথম ফেজের আমেনা খাতুন (৪১) ও নড়াইল সদরের মহেশখোলা এলাকার এরিনা বেগম (৪৬)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন। আইসিইউতে রয়েছেন ৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।
অন্যদিকে, গতকাল শুক্রবার (৬ আগস্ট) রাতে খুমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৭২, বাগেরহাটের ১৪, সাতক্ষীরার ৩ ও পিরোজপুরের দুজনের করোনা পজিটিভ হয়।
এমএসএম / জামান
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড
আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন