ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

এক ফুট বাড়লেই ছাড়া হবে কাপ্তাই লেকের পানি


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১২-৯-২০২৩ দুপুর ১:৫৬
থেমে থেমে বৃষ্টি এবং উজান থেকে বয়ে আসা পাহাড়ী ঢলে রাঙামাটি কাপ্তাই লেকে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পানির পরিমাণ। বর্তমানে পানিতে টইটম্বুর রয়েছে কাপ্তাই লেক। এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের রুলকার্ভ অনুযায়ী আর মাত্র ১ ফুট পানির পরিমাণ বৃদ্ধি পেলেই ছাড়া হতে পারে কাপ্তাই লেকের পানি। কেননা মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে পানির পরিমাণ রয়েছে ১০৬.৯৭ ফুট মীনসিলেভেল। যেখানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী বছরের এই সময়ে কাপ্তাই লেকে পানি থাকার কথা ১০১.৩০ ফুট মীনসিলেভেল। অর্থাৎ প্রয়োজনের তুলনায় ৫ ফুটেরও বেশি পানি রয়েছে কাপ্তাই লেকে।
 
এদিকে কাপ্তাই লেকে পানি পরিমান বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান, ধারণক্ষমতার চেয়ে ৫ ফুটেরও বেশি পরিমাণ পানি রয়েছে কাপ্তাই লেকে। তবে কাপ্তাই লেক থেকে এখন পর্যন্ত পানি ছাড়ার কথা আপাতত ভাবা হচ্ছে না। তবে আর এক ফুট পানি বাড়লে হয়তো পানি ছাড়ার পরিস্থিতি হতে পারে।
 
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সূত্রে জানাযায়, গত ২৪ ঘন্টায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে মোট ১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। তার মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৪৬, ২ নম্বর ইউনিট থেকে ৪৫, ৩ নম্বর ইউনিট থেকে ২৮, ৪ নম্বর ইউনিট থেকে ৪০ এবং ৫ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। এছাড়া উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে স ালন করা হয়ে থাকে।

এমএসএম / এমএসএম

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু