রাঙ্গুনিয়ায় বিদ্যুৎপৃষ্ঠে আহত মাদরাসাছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বালির স্তুপে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মাওয়া জিন্নাত মায়া (১৪)। সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঁচ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মায়া রাঙ্গুনিয়া পৌরসভা পূর্ব সৈয়দবাড়ির মোহম্মদ আলমগীরের মেয়ে এবং মরিয়মনগর নুরুল উলুম মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত মাহিয়া ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার বেতাগী ইউনিয়নের গুনগুনীয়া বেতাগী গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায়। ওই দিন বিকেলের দিকে বাড়ির কাছে বালুর চর নামক স্থানে কয়েকজন শিশুসহ খেলতে বের হন। সন্ধ্যার দিকে হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে লেগে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। গুরুতর হওয়ায় রাত ৯ টার দিকে তাঁকে চিকিৎসকরা ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রী মারা যাওয়ার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আমরা বিষয়টি দেখব।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
Link Copied