রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে পোস্টার আমাদের উজ্জীবিত করেছেঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, পোস্টার চিত্র ও এতে লেখা বিভিন্ন স্লোগান, বাণী, বক্তব্য মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে আমাদের উজ্জীবিত করেছে, আলোড়িত করেছে। তাছাড়া এটি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও আমাদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছে। মোদ্দাকথা, পোস্টার আমাদের রাজনৈতিক ও সমাজ জীবনকে বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও যুগের প্রয়োজনে পোস্টারের রূপ বদলেছে, আরো আধুনিক হয়েছে।
প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ আয়োজিত 'বাঙালি, মুক্তিযুদ্ধ ও বিজয়গাঁথা" শীর্ষক আন্তঃ বিশ্ববিদ্যালয় পোস্টার প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরণ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন দেশবরেণ্য চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক রফিকুন নবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাঃ আলপ্তগীন। মুখ্য আলোচক হিসাবে আলোচনা করেন বিশিষ্ট শিল্পতাত্ত্বিক অধ্যাপক আবুল মনসুর। আরো আলোচনা করেন বিশিষ্ট শিল্প সমালোচক ও শিল্প লেখক মইনুদ্দীন খালেদ। স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. বজলুর রশীদ খান।
শুভেচ্ছা বক্তৃতা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান এ এইচ এম আকতারুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান ফারহানা তাবাসসুম।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় পোস্টার চিত্র প্রতিযোগিতায় ০৯ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ইউডা বিশ্ববিদ্যালয়, নারায়নগঞ্জ চারুকলা ইনিস্টিটিউট (জাতীয় বিশ্ববিদ্যালয়) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ের মোট ৭৭ জন শিক্ষার্থী পোস্টারচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উজ্জীবিত ও সচেতন করার লক্ষ্যে এ আয়োজন। এ প্রদর্শনীতে মূলতঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক পোস্টার প্রদর্শিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
Link Copied