লাকসামে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লার লাকসাম উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে সভার প্রধান অতিথি মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমানের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজিবীদের সাথে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো: আব্দুল হাই সিদ্দকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্যাহ কায়েস, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, সিনিয়র পুলিশ সার্কেল সোমেন মজুমদার, লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, বীরমুক্তি যোদ্ধা মনহর আলী তোতা, সহকারী কমিশনার (ভূমি) ফারহান আহমেদ সহ উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, এনজিও, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমি কাজে যোগদান করার পর প্রথম এলজিআরডি মন্ত্রী মহোদয়ের সাধে দেখা করেছি। মন্ত্রী মহোদয় খুব ভালো মানুষ। লাকসাম-মনোহরগঞ্জ কে কি ভাবে আরও উন্নয়ন করা আমার নিকট শেয়ার হয়েছে। আমার পূর্ববর্তী বক্তারা বিভিন্ন বিষয় গুলো তুলে ধরেছেন। ডাকাতিয়া নদী দখল ও পরিবেশ খারাপের দিকে যাচ্ছে এ ব্যাপারে আমি মিটিংয়ে বসব, আমি কথা দিচ্ছি কলকারখানার বর্জ্য নদীতে পড়তে দিব না এবং আগের মত পরিবেশে নিয়ে আসব। কুমিল্লায় আন্তজাতিক মানের ষ্টেডিয়াম হচ্ছে লাকসাম উন্নতমানের ষ্টেডিয়াম হবে। আমার দরজা আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা আছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ