ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মমেকে করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ১১:২০

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটে করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে নেত্রকোনার দুজন ও ময়মনসিংহের একজন রয়েছেন। তারা হলেন নেত্রকোনা সদরের ফারজানা খানম (৪৫), পূর্বধলার আব্দুল কাদের (৭০) ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালু সিংহ (৬০)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার দুজন, জামালপুর ও শেরপুরের একজন করে রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহ সদরের সরফুন্নাহার (৬৫), রতন মিঞা (৩৫), ইয়াকুব আলী (৬৫), ফুলবাড়িয়ার ইয়াদ আলী (৭৫), ভালুকার রমিজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের আব্দুল কাদের (৬২), মুরতজা আক্তার (৬০), শেরপুর সদরের হালিমা খাতুন (৬৫) ও জামালপুরের বকশিগঞ্জের রফিকুল ইসলাম (৬২)। 

ডা. মহিউদ্দিন খান মুন আরো জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৯৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৬৬টি নমুনা পরীক্ষা করে ১০৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম। 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান