ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর অবমুক্ত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৩-৯-২০২৩ দুপুর ১২:৫৬
রাঙামাটি শহরের লোকালয় থেকে উদ্ধারকৃত  অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এর উপস্থিতিতে অজগরটি অবমুক্ত করা হয়। 
 
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জানান, অজগরটি গত মঙ্গলবার রাতে রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ রাঙামাটি শহরের টিটিসি, কল্যানপুর এর একটি বাড়ি থেকে উদ্ধার করে
কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করেন। পরে অজগরটি উর্ধতন বন কর্মকর্তাদের নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এদিকে অজগরটির দৈর্ঘ্য ৬ ফুট ৭ ইঞ্চি এবং ওজন প্রায় ৪ কেজি বলে তিনি জানান।
 
প্রসঙ্গত, কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এর আগেও বেশ কয়েকটি অজগর ও বিভিন্ন বণ্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা