ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আদিতমারীতে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৩-৯-২০২৩ দুপুর ১:৫
লালমনিরহাটের আদিতমারী উপজেলার হাজিগঞ্জ এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মনির হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির হোসেন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বকশীটারি এলাকার আবু তালেবের ছেলে। 
 
স্থানীয়রা জানান,বুধবার সকালে প্রতিদিনের ন্যায় মনির হোসেন রাস্তা দিয়ে হেঁটে জামতলা   হাফিজিয়া মাদ্রাসা যাওয়ার সময় হাজিগঞ্জ এলাকায় বালু বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে বালু বোঝাই ট্রাক রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে এলাকাবাসী ট্রাক আটক করে স্থানীয় কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের নিয়ে চেয়ারম্যানের হাতে জমা দেন।
 
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন: কুখ্যাত চক্রের গ্রেফতারের দাবি