ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জবির শিক্ষার্থী না হয়েও ছাত্রলীগের পদধারী নেতার অব্যাহতি


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৯-২০২৩ দুপুর ১:৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থী না হয়েও পেয়েছিলেন ছাত্রলীগের পদ। নিয়মিত অংশ নিচ্ছিলেন বিভিন্ন কর্মসূচিতে। তবে সম্প্রতি বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। এরপর মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এক বিজ্ঞপ্তিতে ওই তরুণকে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে। ওই তরুণের নাম ইউনুস মাতব্বর। তিনি আইন বিভাগ ছাত্রলীগের ১ নম্বর সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন।

ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ইউনুস মাতব্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয়ে এই পদ পান। তবে ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বলছেন, শুরুর দিকে কয়েকটি ক্লাসে অংশ নিলেও পরে আর কখনো ক্লাস বা পরীক্ষা অংশ নিতে দেখা যায়নি তাঁকে। যদিও ছাত্রলীগের কর্মসূচিতে নিয়মিত অংশ নিতেন তিনি। সর্বশেষ গত ২১ জানুয়ারি আইন বিভাগ ছাত্রলীগের ১ নম্বর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান ইউনুস।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ  ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পরিচয় দেওয়া "ইউনুস মাতাব্বর” মিথ্যা প্রত্যয়নপত্র ও পরিচয়পত্র সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে জীবনবৃত্তান্ত জমা দিয়ে আইন বিভাগ। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে পদায়িত হয়। বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নজরে আসার পর ঘটনার সত্যতা যাচাই করলে তার প্রতারণার বিষয়ে প্রমাণ পাওয়া যায়। এই ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক আইন বিভাগ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে ইউনুস মাতাব্বরকে অব্যাহতি দেওয়া হলো। প্রতারণার আশ্রয় নেওয়া ইউনুস মাতাব্বরের কোনো অপকর্মের দায়ভার পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বহন করবে না।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু