ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত-২


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২৩ দুপুর ৩:২০
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমোহনী এলাকার আবু মুসার ছেলে রবিউল ইসলাম (২২) ও নাটোর লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর এলাকার লিটন মিয়ার ছেলে আরিয়ান খান রকি (২৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেপরোয়া গতিতে দুটি মোটরসাইকেল আরোহী রাজশাহীর দিক হতে নওগাঁর দিকে যাচ্ছিল। এসময় একটি মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ব্যাটারি চালিত চার্জার ভ্যানে ধাক্কা দেয়। ধাক্কার পর মোটর সাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন। সড়ক দূর্ঘটনার খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরিয়ান খান রকি নামে যুবক মারা যায়এবং রবিউল ইসলামকে জরুরি বিভাগে নেওয়া পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।  এব্যাপারে মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  আব্দুল গনি জানান,লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। এখন কিছু বলা যাচ্ছে না। 

এমএসএম / এমএসএম

​রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক তরুণ-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার কাচারি ঘর

চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে হেরোইনসহ যুবক গ্রেফতার

সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

আব্দুল মজিদের শেষ ঠিকানা এখন হাসপাতাল হাসপাতালই তার বসতবাড়ি, রোগীরাই তার পরিবার!

গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত

রায়গঞ্জে গরু চুরি ঠেকাতে ১২ বাঁশকল, রাতে পাহারায় পুলিশ-গ্রামবাসী

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই যুবকের মৃত্যু

কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে মেধা ও সৃজনশীলতা উৎসব অনুষ্ঠিত

নেত্রকোণায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তকরণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মাধব ছড়ায় মৎস্য কর্মকর্তার তদন্ত