ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে ট্রেন দুর্ঘটনায় আহত ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ১৩-৯-২০২৩ দুপুর ৪:১১
সীতাকুণ্ডের সলিমপুর ফকিরহাট এলাকায় রেললাইন পার হওয়ার সময় পুলিশের গাড়িতে ট্রেনের আঘাতে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। 
 
আজ মঙ্গলবার ১২ সেপ্টেম্বর, ২০২৩ ইং জেলা পুলিশ সুপার কার্যালয়ে ৪ লক্ষ টাকার নগদ চেক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে চট্টগ্রামের পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ, বিপিএম-এর হাতে তুলে দেন সীতাকুণ্ডের কৃতীসন্তান বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। 
 
গত ২৭ আগষ্ট ট্রেনে দূর্ঘটানায় নিহত ও আহত পুলিশ সদস্যদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে পুলিশ সুপার একে অভুতপূর্ব ও অনুপ্রেরণা দায়ক হিসেবে অভিহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ. এন. এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন এবং লায়ন মোহাম্মদ ইমরানের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সারতাজ ইমরান।
 
লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, পুলিশ সদস্যরা রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আমাদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় জানবাজি রেখে কাজ করে যান। দায়িত্ব পালনরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় তাঁরা নির্মমভাবে আহত-নিহত হয়েছেন। সীতাকুণ্ডের সন্তান ও বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশরত্ন শেখ হাসিনার রাজনীতিক কর্মী হিসেবে আমরা বসে থাকতে পারি না। তিনি বলেন, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে  মানুষের মাঝে মানবতার ফেরিওয়ালা হয়ে এভাবে কাজ করে সকল শিল্পপতিরা এগিয়ে আসলে এই দেশ কখনো পিছিয়ে যাবেনা।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন