ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধ গ্যাস সংযোগের অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ জনের কারাদন্ড


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৩-৯-২০২৩ দুপুর ৪:২৭

সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুলা ব্যবহার করার অভিযোগে সাত জনকে সাত দিনের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

১৩ সেপ্টেম্বর, বুধবার সকালে আশুলিয়ার গাজীপুর সড়কের কাশিমপুর সরুপাইতলি ও বাগবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভারের আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এলাকাবাসী জানায়, কয়েক মাস ধরে ওই সব এলাকায় কিছু প্রতারক ব্যক্তি তিতাসের মূল লাইন থেকে ঝুঁকিপূর্ণ পাইপ দিয়ে লাইন নিয়ে চুলা ব্যবহার করে আসছিল। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সকালে ওই সব এলাকার প্রায় পাঁচ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এসময় অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে সাতজন ব্যক্তিকে আটক করে সাত দিন করে কারাদণ্ড প্রদান করেন। গাজীপুর জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মনিরা কায়ছান। এসময় সেখানে কয়েকশ ঝুঁকিপূর্ণ গ্যাস পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয়।

অভিযানে এসময় আশুলিয়া তিতাস অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম, সাভার তিতাস জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান ও আশুলিয়া তিতাসের উপ-ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার