ঢাকায় ২৪ ঘণ্টায় ১৬ মি.মি বৃষ্টিপাত, দিন কাটবে রোদ-বৃষ্টিতে
রাত থেকেই শ্রাবণের বৃষ্টি শুরু হয় রাজধানীসহ এর আশপাশের এলাকায়, যা ভোর পর্যন্ত অব্যাহত ছিল। তবে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে কমেছে বৃষ্টি। তবে আবহাওয়া অফিস বলছে, দুপুরের দিকে আবারও এক পশলা বৃষ্টিতে ভিজতে পারে রাজধানীসহ আশপাশের এলাকা। পাশাপাশি দিনের বেশিরভাগ সময় মেঘ আর রোদের লুকোচুরিতে কাটতেত পারে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এসব তথ্য জানান বাংলাদেশে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, সকালের বৃষ্টির রেশ অনেকটাই কেটে গেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুরের দিকে হয়তো আবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস জানায়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপতাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সন্ধ্যা পর্যন্ত) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে আগামী ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এমএসএম / জামান
শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের পথে ঢাকা জেলা প্রশাসন : ডিসি ফরিদা খানম
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি
হামের টিকা দেওয়ায় গাফিলতি তদন্তের দরকার নেই: জিয়াউদ্দিন হায়দার
পূর্ববর্তী সরকারের গাফিলতিতে টিকা কর্মসূচিতে সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার
বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী
গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী
হামে আরও ৭ শিশুর মৃত্যু
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার