ব্রীজ নির্মাণ হলেও সংযোগ সড়ক নেই
নির্মাণের মেয়াদ শেষ হওয়ার ১০ মাস পরেও শেষ হয়নি লালমনিরহাটের মোগলহাট ইটাপোতায় গার্ডার ব্রীজের সংযোগ সড়কের কাজ। এতে স্থানীয় প্রায় ১০ হাজার মানুষের চলাচলে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২১-২২ অর্থ বছরে ৬৮ লক্ষ ৬৮ হাজার ৭ শত ৩ টাকা ব্যয়ে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতায় ছড়ার উপর ১৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রীজ বরাদ্দ দেয়। যা মের্সাস জামান এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করছে। ব্রীজটি নির্মানের জন্য ২০২২ সালের ২৫ জানুয়ারি কার্যাদেশ দেয় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। যেখানে ব্রীজ ও সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিলো সে বছরের ২৪ জুলাই। মেয়াদ শেষ হলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
ইটাপোতা এলাকার বাসিন্দা মকবুল হোসেন জানায়, ব্রীজটি এই এলাকার জন্য খুবই প্রয়োজনীয়। জনগণের চাহিদা অনুযায়ী বরাদ্দ হওয়া ব্রীজটি নির্মান গতি ছিলো খুবই ধীরগতিতে। এখনো ব্রীজের দুপাশে সড়ক নির্মান হয়নি। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, প্রতিদিনই এই ব্রিজ হয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। ব্রীজে উঠার রাস্তা না থাকায় বাশের মই ব্যবহার করা লাগে। এতে ভোগান্তি ও দূর্ঘটনার সম্ভাবনা আছে।
ব্রীজ নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস জামান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুরুজ্জামান হোসেন লিটন এবং লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ব্রীজের দুপাশে সংযোগ সড়ক নির্মানের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২১-২২ অর্থ বছরে ৬৮ লক্ষ ৬৮ হাজার ৭ শত ৩ টাকা ব্যয়ে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতায় ছড়ার উপর ১৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রীজ বরাদ্দ দেয়। যা মের্সাস জামান এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করছে। ব্রীজটি নির্মানের জন্য ২০২২ সালের ২৫ জানুয়ারি কার্যাদেশ দেয় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। যেখানে ব্রীজ ও সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিলো সে বছরের ২৪ জুলাই। মেয়াদ শেষ হলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক
টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা
Link Copied