শ্রীনগরে সমন্ধীর চাইনিজ কুড়ালের কোপে ছোট বোন জামাই নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে সমন্ধীর চাইনিজ কুড়ালের কোপে ছোট বোন জামাই নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে পুলিশের ক্রস ফায়ারে নিহত তাজেলের সমন্ধী শেখ রহমান (৩২) চাইনিজ কুড়াল দিয়ে তার ছোট বোন জামাই রাসেল(২৫)কে ঘুমন্ত অবস্থায় মাথায় কোপ দেয়। এতে কুড়ালটি রাসেলের মাথায় আটকে যায়। মাথায় কুড়াল সহ রাসেলকে পাশ্ববর্তী দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শেখ রহমান পলাতক রয়েছে।
স্থানীয়রা আরো জানায়, তাজেল বাহিনীর অন্যতম সদস্য শেখ রহমান (৩২) তাজেলের ক্রসফায়ারের পর সৌদি আরবে পালিয়ে যায়। সেখান থেকে বেশ কিছু দিন আগে দেশে এসে মাদকাসক্ত হয়ে পরে। পারিবারিক পরামর্শে রাসেল তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিল। কয়েকদিন আগে সে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে বাড়িতে আসে। অপর একটি সূত্র জানায়, তাজেল ও সোহরাব দুই ভাই ক্রস ফায়ারে নিহত হওয়ার পর শেখ রহমান বিদেশে বসে এই বাহিনী পরিচালনা শুরু করে এবং এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। পুলিশ শেখ রহমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied