পূবালী ব্যাংকের নজিপুর উপশাখার উদ্বোধন
নওগাঁর পত্নীতলায় জমকালো আয়োজনে ও বিপুল সংখ্যক গ্রাহকদের উপস্থিতিতে পূবালী ব্যাংকের নজিপুর উপশাখার উদ্বোধন করা হয়েছে। পূবালী ব্যাংকের মহাদেবপুর উপজেলা শাখার ব্যাবস্থাপক মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ১৪ সেপ্টেম্বর বেলা ১২ টায় ফিতা কেটে উপশাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংকের বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ছালামুজ্জামান, সাতমাথা বগুড়া শাখার ব্যবস্থাপক তানভির শামস চৌধুরী, নজিপুর উপশাখার ডায়নামিক ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান অলিভ, সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, নজিপুরের বিশিষ্ট ব্যবসায়ী মা ট্রেডার্সের স্বত্বাধিকারী মিল্টন উদ্দিন, হজ¦ এজেন্সী জাহাঙ্গীর আলম, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র (২) মোঃ মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ।
পূবালী ব্যাংক নজিপুর উপশাখার ব্যবস্থাপক মো. মেহেদী হাসান অলিভ বলেন, ‘ মান সম্মত গ্রাহক সেবার ব্রত নিয়ে পূর্নাঙ্গ ব্যাংকিং সেবা এখন এই উপশাখা থেকে প্রদান করা হবে, গ্রাহকদের আমানত, ক্ষুদ্র থেকে শুরু করে ব্যবসায়ী ভেদে সিসি,এসএমই ঋণ সুবিধা সহ সকল সুবিধা প্রদানে আমরা বদ্ধ পরিকর।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার
পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা
শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা
ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে
গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস
বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক