ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৩ দুপুর ৪:৩০

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে ৪৬৪ বোতল ফেন্সিডিল ও ৯৩০ পিস ইয়াবসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। এ সময় নগদ পাঁচ হাজার ২৫০ টাকা, একটি মোবাইল ও এ কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক জব্দ করা হয়।
আটককৃত মো. কামরুজ্জামান সানি (১৮) নেত্রকোনার দুর্গাপুরের কানাইল গ্রামের আরজ আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানান, জামালপুর র‌্যাব-১৪ (সিপিসি-১) এর কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
তিনি জানান, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল দুর্গাপুরের দেবতলী মধ্যম বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অভিনব কায়দায় পাচারকালে ড্রাম ট্রাকের কেবিনের ভেতর থেকে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রবের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১২ লাখ সাত হাজার টাকা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায় সে দীর্ঘদিন যাবত ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় মাদক দ্রব্য সরবরাহ করে আসতে ছিল। কামরুজ্জামান সানির বিরুদ্ধে মামলা দায়ের শেষে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ