ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১৪-৯-২০২৩ বিকাল ৫:০

 সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার-  এই স্লোগানে  খুলনার কয়রায় ১ নং আমাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি ,থাকবে না আর ঝগড়া বিবাদ সমাধান আছে গ্রাম আদালত,শেখ হাসিনার দুই নয়ন  গ্রাম-গঞ্জ শহর সর্বত্রে উন্নয়ন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নাই  লেখা সংবলিত বিভিন্ন প্লাকাড হাতে নিয়ে বর্ণাঢ্য র‌্যালীটি আমাদি ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে আমাদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ এর সামনে এসে শেষ হয়।  ১৪ (সেপ্টেম্বর) বেলা ১১ টায় আমাদী ইউনিয়ন পরিষদের হল রুমে প্যানেল চেয়ারম্যান স্বপন কুমার সরকার এর সভাপতিত্বে ইউপি সচিব (অতি: দায়িত্ব প্রাপ্ত) সুমন কুমার ঘোষ ও সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আমাদী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, রিপোটার্স ইউনিটির প্রতিষ্টাতা সভাপতি ওবায়দুল কবির সম্রাট,উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধীরাজ কুমার রায়, ইউপি সদস্য  মনিরুজ্জামান ঢালী, মামুন সানা, আইবুর রহমান, দিলরুবা মিজান, রাহিলা খাতুন, মাহমুদা বেগম, আব্দুল আজিজ সরদার, মাইনুল ইসলাম,হাসানুর রহমান, ইসমাইল হোসেন বাবু, সাংবাদিক রিপন, শিক্ষক অমল কৃষ্ণ গাঈন প্রমুখ। এসময়, সামাজিক, রাজনৈতিকও  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রিপোটার্স ইউনিটির প্রতিষ্টাতা সভাপতি ওবায়দুল কবির সম্রাটকে গঠণ মুলক সংবাদ প্রকাশ ও সরকারের  উন্নয়ন প্রচারে  বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন