ফেস্টুন গুলো যেন অপসারণ করা না হয়ঃ ফকীর আব্দুল কাদের
গত ১০ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় রাজবাড়ী বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি (বিটিএ) সভাপতি প্রার্থী গোয়ালন্দ উপজেলা সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি, রাজবাড়ী জেলা বেসরকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি ফকীর আঃ কাদের এর জেলা ব্যাপী কিছু জ্ঞানমূলক, উপদেশ মূলক, সচেতনতা বৃদ্ধির বানী,ফেস্টুন অপসারণ করার মতামত ব্যক্ত করেন। এ বিষয়ে ফকীর আঃ কাদেরের সাথে যোগাযোগ করলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এটা অত্যন্ত দুঃখজনক এবং ঘৃর্ণিত মন মানসিকতার বহিঃপ্রকাশ। কিছু সংখ্যক নিম্ন চিন্তা চেতনা ধারার কতিপয় মানুষ হিংসার বশবর্তী হয়ে সভার আয়োজন করে এ মতামত ব্যক্ত করেছেন ।
তিনি বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি (বিটিএ) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহবানে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবীতে সারাদেশের শিক্ষকগণ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ঢাকার জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচিতে জোরালোভাবে অংশগ্রহণ করি। আমার বক্তব্য ও কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে সাধারণ সম্পাদক ও সম্মেলন সমন্বয়কারী অধ্যক্ষ শেখ কাওসার আহমেদ এর সঙ্গে ছবি তুলি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে তোলা সেই ছবি ফেস্টুন আকারে টানানো হয়। ফকীর আঃ কাদের দৈনিক সকালের সময়ের মাধ্যমে বলেন, আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি (বিটিএ) এর রাজবাড়ী জেলার সভাপতি পদ-প্রার্থী তাই প্রচার প্রচারণা এবং নিজেকে জেলার সম্মানিত শিক্ষকগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য ফেস্টুনগুলো টানানো হয়েছে। অন্য কোন উদ্দেশ্য যেমন কোন রাজনৈতিক দলের প্রচারণার জন্য নয় । তাই সম্মানিত রাজবাড়ী পৌরসভার মেয়র এর কাছে আবেদন আমার টানানো ফেস্টুন গুলো যেন অপসারণ করা না হয়।
Sunny / Sunny
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন