ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

পূবাইলে অটো কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ৪


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৪-৯-২০২৩ রাত ১০:৩৬
গাজীপুর মহানগরীর টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে পুবাইল থানার কলেজ গেট ও রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে প্রাণ আরএফএল এর কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো উ- ১২-৩৫৮২) ও অটো রিকসার মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছে। এতে অটোটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। 
 
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায়  এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ৬ জন  রাজমিস্ত্রি ও যোগালি নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল। এসময় কালীগঞ্জগামী প্রাণ আরএফএল এর ওই কাভার্ডভ্যানের সাথে ব্যাটারি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালক ও যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অপর এক জন মারা যান। পূবাইল থানার এস আই রাসেদুর রহমান যুগান্তরকে জানান কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা