নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের প্রচার ও গণসংযোগে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের প্রচার ও গণসংযোগকালে দলীয় নেতৃবৃন্দের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৬ টায় দিকে লোহাগড়া জামরুলতলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী (বুয়েট) লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত প্রায় এক বছর যাবত আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে প্রচার করছি। এর ধারাবাহিকতায় গতকাল ১৩ সেপ্টেম্বর আমি একটি গাড়ি বহর নিয়ে নড়াইল সদরের শাহবাদ হয়ে মাইজপাড়ার উদ্দেশ্যে রওনা হই। শাহবাগ ইউনিয়নের আলোকদিয়া বাজারে পৌঁছানোর পর একদল সন্ত্রাসী অতর্কিত আমার গাড়ি, আমিসহ অন্যান্যদের উপরে হামলা চালায়। সন্ত্রাসীরা এসে আমাকে হামলার সময় অকথ্য গালাগালি দিয়ে বলতে থাকে "এখানে এমপি মাশরাফি আছে, তুই কেন আসলি " এমপি হতে পারলে আসবি। এই বলে গাড়ি ভাঙচুর ও পেটাতে থাকে। এ সময় একটি প্রাইভেট কার একটি মাইক্রোবাস সহ ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করে ও প্রায় ৫০ জন বিভিন্নভাবে তাঁদের মারপিটে আহত হয়েছে। তিনি গণমাধ্যমে আরো বলেন, আমি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই বর্তমান সংসদ এর ফেসবুক কেন্দ্রিক সমর্থকগোষ্ঠী আমাকে নানারকম ভয়ভীতি কটুক্তিও মিথ্যা প্ররোচনা চালায়। বর্তমান সংসদের বিরুদ্ধে অন্য কেউ প্রার্থী হতে পারবে না এটাই তাদের মূল বক্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে শতফুল ফুটতে দিতে বলেছেন, সেখানে এ ধরনের মানসিকতা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই মানসিকতার সাথে এই হামলার সম্পর্ক থাকতে পারে বলে নানা ঘটনায় প্রতিয়মান হয়েছে। এ কারণে আমাকে হত্যা চেষ্টা সহ নারকীয় হামলার প্রশাসনিক তদন্ত করে দোষীদের অতি দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
এরকম পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীন বোধ করছি। লোহাগড়া নড়াইলের আপামর জনসাধারণ, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সকলে এই অরাজনৈতিক পরিবেশের বিরুদ্ধে সোচ্চার হই এবং আমাদের অতীতের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনি ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হালিম, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান বাচ্চু, নবগঙ্গাডিগ্রী কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা মোঃ মোশারফ হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা মুন্সি শরিফুল ইসলাম, বিএম হাসান, মোঃ বাদশা কাজী, জাতীয় শ্রমিক লীগ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ মোজান খাঁনসহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied