উলিপুরে মসজিদের পানির মোটর চোর গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুরে মসজিদের পানির মোটর চুরির মূলহোতা মইনুল ইসলাম মুরাদ (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে দুর্গাপুর কুঠিরপার পাতারীবাড়ি এলাকায়। মুরাদ দুর্গাপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের লিয়াকত আলীর পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলার দুর্গাপুর কুঠিরপার পাতারীবাড়ি জামে মসজিদের পানি উঠানোর কাজে ব্যাবহৃত মোটর চুরি হয়ে যায়। পরে খবর পেয়ে উলিপুর থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স রাতভর অভিযান চালিয়ে কামারপাড়া এলাকা থেকে চুরির মূলহোতা মইনুল ইসলাম মুরাদকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে চোরাইকৃত পানির মোটর উদ্ধার করেন।
শুক্রবার (১৫ সেপ্টম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, চুরির মূলহোতা মইনুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি