ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পলাশবাড়ি সপ্রাবি’র রেজিনা ইয়াসমিন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-৯-২০২৩ বিকাল ৫:৯

নওগাঁর ধামইরহাটে নওগাঁ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ৩৬নং পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রেজিনা ইয়াসমিন। ২০০৭ সালে যোগদানের পর থেকে ৬৫ ভাগ ফলাফল থেকে শতভাগে ফলাফলও ধরে রেখেছেন এই বিদ্যালয় প্রধান শিক্ষক।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় চলতি বছরেও প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের লক্ষে ধামইরহাটে ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য হতে পলাশবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা শ্রেষ্ঠ হলে চলতি মাসের গত ১২ সেপ্টেম্বর ১১ উপজেলার শ্রেষ্ঠদের নিয়ে জেলা পর্যায়ে বিদ্যালয়ের ফলাফল ও শিক্ষার পরিবেশসহ সার্বিক যোগ্যতার মানদন্ডে পলাশবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রেজিয়া ইয়াসমিন জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন। এই খবর ছড়িয়ে পড়লে ধামইরহাট উপজেলার শিক্ষা পরিবার আনন্দিত হয়েছেন। ইতিপূর্বে ২০১৮ সালেও জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন প্রধান শিক্ষক রেজিনা ইয়াসমিন। 
২য় বার জেলা শ্রেষ্ঠত্বের অধিকারী গুনি এই শিক্ষিকা বলেন, আমার এই অর্জন আমি পুরো ধামইরহাট শিক্ষা পরিবারকে উৎস্বর্গ করছি, সকলের সহযোগিতায় ও পরামর্শের আগামীতেও ভাল কিছু করতে চাই।
ধামইরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ্ আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল জানান, প্রধান শিক্ষক রেজিনা ইয়াসমিন একজন অত্যন্ত দায়িত্বশীল ও শিশুবান্ধব শিক্ষক, শিক্ষার্থীদের নিজের সন্তানের চেয়েও তাকে বেশি সমীহ করতে দেখে অনেক অভিভাবক তার প্রশংসায় পঞ্চমুখ, আমরা প্রাথমিক শিক্ষা পরিবার এই ফলাফলে অত্যন্ত খুশি হয়েছি।
ধামইরহাট উপজেলা চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি মো. আজাহার আলী বলেন, ‘মান সম্মত শিক্ষা প্রদান অব্যাহত রেখে এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে, এবং আমি উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আহবান জানাবো শিক্ষার্থীদের কল্যানে তারাও যেন তাদের সেরাটা উপহার দিতে পারে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ

রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার

পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা

শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা

ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে

গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস

বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক

বড়লেখায় দিনদুপুরে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, টাকা-স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট