ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জেদ্দায় বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টের উদ্বোধন


সৌদি আরব প্রতিনিধি photo সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ১২:৩৫
করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে থমকে গিয়েছিল সৌদি আরবের ছোট-বড় ব্যবসা। বিগত দুই মাস থেকে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম চালিয়ে যাচ্ছে সকল প্রতিষ্ঠান। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠানও চালু হচ্ছে। সম্প্রতি সৌদি আরবের বন্দরনগরীর জেদ্দার হাইআল সাফায় বাংলাদেশি মালিকানাধীন ‘রয়েল রেস্টুরেন্ট’-এর যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশি খাবারের পাশাপাশি বিভিন্ন দেশের খাবারের ব্যবস্থা রয়েছে ‍এখানে। এছাড়া বাংলাদেশি কমিউনিটির যে কোনো অনুষ্ঠানে খাবার সরবরাহের ব্যবস্থা রয়েছে। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন- রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদি আরব-এর সভাপতি ও চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেস্টুরেন্টে স্বত্বাধিকারী দৈনিক নবোদয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি আবেদা সুলতানা, বিশিষ্ট ব্যবসায়ী মঈন চৌধুরী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূঁইয়া, রাবেল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কর্ণধার নাঈম উদ্দিন, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব-এর সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বকুল। 
 
প্রধান অতিথি বলেন, সৌদি আরবে মহামারী কাটিয়ে উঠেতে বাংলাদেশি ব্যবসায়ীরা সফলভাবে কাজ করছে। তাদের উৎসাহ দিতে আমরা পাশে আছি। দেশীয় ব্যবসার মান বৃদ্ধি করে গুরুত্ব সৃষ্টি করতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।
 
এ সময় রেস্টুরেন্টের পরিচালক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ, পরিচালক মো. ফরিদ, মোহাম্মদ ইদ্রিস, মাহবুবুর আলম, বাপ্পী লস্কর, তাহের, সাইফুল ইসলাম, মনির হোসেন, সাংবাদিক রঞ্জু আহমেদ, সাংবাদিক আল মামুন শীপন, কাউসার আব্দুস সালাম, মোহাম্মদ নূরসহ বেশকিছু বাংলাদেশি কমিউনিটি নেতা উপস্থিত ছিলেন। 
 
উপস্থিত কমিউনিটি ব্যক্তিরা নতুন প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে জেদ্দার বিভিন্ন অঞ্চলের বহু প্রবাসী বাংলাদেশিসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত