ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামা মডেল মসজিদ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৫-৯-২০২৩ বিকাল ৫:১২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মানের প্রতিশ্রুতি প্রদান করেন।
সেই প্রকল্প বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপনের লক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রথম পর্যায়ে ১২ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় উপজেলা মডেল মসজিদ।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্মাণকৃত সেই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে তিনি উপজেলা সদরে সংলগ্ন অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ মডেল মসজিদটির পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি মডেল মসজিদটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের মান ও অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালবেলা প্রতিনিধি মাসুদ রানা,খোলা কাগজ প্রতিনিধি ফারুক আহম্মেদ,সকালের সময় প্রতিনিধি জসিম উদ্দিন, ঢাকা প্রতিদিন প্রতিনিধি শফিকুল ইসলাম সোহাগ, মসজিদ কমিটির লোকজনসহ স্থানীয় ব্যক্তিবর্গরা।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা