স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসএম জাহিদের মতবিনিময়
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয়ের চরাঞ্চালের মানুষের সাথে নির্বাচনী মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
শুক্রবার বিকেলে উপজেলার বাঘুটিয়া কাচাই শেখ উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।সালাউদ্দিন মাহমুদ জাহিদ তাঁর বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে বিভেদ ভূলে সকল নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহবান জানান। মতবিনিময় সভায় এসএম জাহিদ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি সাধারণ জনগণ ও নেতাকর্মীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানে কাজ করার অঙ্গীকার করেন।সাজ্জাদ হোসেন মমিনের সঞ্চালনায় ও রওশন আলমের সভাপতিত্বে চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল নেতাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য দেন।
অনুষ্ঠানে ঘিওর-দৌলতপুর ও শিবালয়ের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন সভাপতি-এ্যাড. সোলায়মান বিশু সম্পাদক আব্দুল ওয়াহেদ
ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তিন সন্তানের জননীকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা
বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত
কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ
নির্মাণসামগ্রীর চড়া দামে স্থবির উন্নয়নকাজ
দুদকের মামলায় টেকনাফের আব্দুর রহিমের ৩ বছরের কারাদণ্ড
পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ
কুড়িগ্রামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা
টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড
২৬ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী চকরিয়ার নবীর হোসেন মহেশখালীতে গ্রেফতার
মনপুরা লঞ্চঘাটে পুলিশের অভিযান, ১০০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক
যশোর দশমহাবিদ্যা মন্দিরে ইসকনের একচ্ছত্র নিয়ন্ত্রণের অভিযোগ
Link Copied