ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁয়ের বিএনপির সংবাদ সম্মেলনে যা বললেন -মির্জা ফয়সল আমিন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ১:২২

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে পুলিশি হামলা ও নেতা কর্মীদের আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকেলে দলটির নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপির’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এর ছোট ভাই মির্জা ফয়সল আমিন বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর দিনাজপুরের তারুণ্য সমাবেশকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের দলীয় কার্যালয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ছাত্রদল একটি মিছিল বের করে এবং তা শেষ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে। এর পরে নেতাকর্মীরা কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় ইউনিফর্ম ও সাদা পোষাকধারী পুলিশের একটি দল দলীয় কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের কোন কারন ছাড়াই এলাপাথারি পেটাতে থাকে। এসময় জেলা ছাত্রদলের সভাপতি কায়েস ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজু সহ বেশ কিছু নেতাকর্মী গুরুতর আহত হয়। পুলিশের এমন আচরণ ও দলীয় কার্যালয়ে ঢুকে নেতা কর্মীদের আহত করায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি হুশিয়ারী দেন।তিনি আরো বলেন পুলিশ আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিতেই অহেতুক হাসপাতালে গিয়ে (৩ তিন)পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নেন বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি ৷ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নুর করিম, যুগ্ম সাধারন সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত