ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কলমাকান্দায় ভারতীয় মদসহ ৩ মাদককারবারি আটক


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ১:২৩

নেত্রকোনার কলমাকান্দায় ১৭০ বোতল ভারতীয় মদসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত নাম্বারবিহীন নীল রঙের একটি পিকআপ ভ্যান জব্দ করে।
আটককৃতরা হলো- কলমাকান্দার খারনৈ ইউনিয়নের বাউসাম বৈঠাখালি গ্রামের শাহালমের ছেলে মো. খাইরুল (২২), একই গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে সুমন ইসলাম (২৩) ও মানিক মিয়ার ছেলে মো. মনির (২১)। আটককৃতরা এলাকায় মাদককারবারি চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
শনিবার ভোরে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল গ্রামের তিন রাস্তা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো করে তাদেরকে আটক করা হয়। 
পুলিশ জানায়, ভোরে সীমান্ত এলাকা থেকে একটি গাড়ী দিয়ে ফলের ক্যারেটে অভিনব কৌশলে মাদক নিয়ে আসছে এমন গোপন সংবাদ জানতে পারে পুলিশ। পরে পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ী তল্লাশি করে। এসময় বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ১৭০ বোতল মদসহ তিন মাদককারবারিকে আটক এবং এ কাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন নীল রঙের পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ।
নাম না প্রকাশে স্থানীয়রা জানায়, সীমান্ত এলাকা দিয়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ ভ্যানে করে অন্যান্য মালামালের সাথে অভিনব কায়দায় জেলা শহরসহ বিভিন্ন এলাকায় মাদক পাঁচার করে আসছে মাদক কারবারি চক্র। এমন কি এই কাজে রোগী বহনকারী এম্বুলেন্সও ব্যবহার করে থাকে চোরাকারবারীরা।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা বিশেষ কায়দায় মাদক পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে জেলা আদালতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ