ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধীতার মাত্রা নিরুপন ও স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক ক্যাম্প -২০২৩ অনুষ্ঠিত


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ২:২

সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধীতার মাত্রা নিরুপন ও স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক ক্যাম্প -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর, শনিবার সকালে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে উপজেলা  নির্বাহী অফিসার মো: সোহেল রানার সভাপতিত্বে  শিখবো সবাই প্রকল্পের প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধীতার মাত্রা নিরুপন ও স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক ক্যাম্প -২০২৩ অনুষ্ঠিত  হয়। এ ক্যাম্প  উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানের  সভাপতি বলেন প্রতিবন্ধী শিশুদের জন্য  এ ধরনের সেবা নিয়মিত করা হলে তাদের পরিবার তার প্রতিবন্ধী শিশুকে বিশেষ যত্ন নিতে শুরু করবে এবং পাশাপাশি বাড়ী ভিত্তিক শিক্ষার প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মূলধারায় নিয়ে আসা সম্ভব হবে। এরপর প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, আরো কিভাবে সকলে মিলে একসাথে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে কাজ করা যায় এবং তাদেরকে সমাজের বোঝা না, সম্পদে পরিনত করা যায় সে বিষয়ে সকলকে আহব্বান করে উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। উক্ত ক্যাম্পে ৩৫ জন প্রতিবন্ধী শিশুকে বিশেষজ্ঞ ডাক্তার এর মাধ্যমে এ্যাসেসমেন্ট করা হয়। এছাড়াও ক্যাম্পে উপস্থিত ছিলেন কনসোটিয়াম পাটর্নারস সংস্থার মো:  আতাউর রহমান সরকার, প্রকল্প ব্যবস্থাপক,গণ উন্নয়ন কেন্দ্র, তাড়াশ, মো: নাজিম উদ্দীন খান আরআরসি ম্যানেজার, পাঁপড়ি, নরসিংদী এবং মো: জমির আলী আরআরসি ম্যানেজার, গ্রাম বিকাশ সংস্থা বগুড়া এবং মো: দিলদার হোসেন,  প্রকল্প অফিসার তাড়াশ। এছাড়াও শিখবো সবাই প্রকল্পটি গ্রাম বিকাশ সংস্থার বাস্তবায়নে ও সিডিডি এর সহযোগিতায় তাড়াশ উপজেলায় তালিকাভূক্ত ১৫ টি বিদ্যালয়ের ক্যাচমেন্টে গুরুতর ও বহুবিধ প্রতিবন্ধী শিশুদের বাড়ী ভিত্তিক শিক্ষা নিয়ে কাজ করে আসছে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন