ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সলঙ্গায় ভোরের উশনতায় হোটেল নিউ রুপালীতে শালিকের মেলা


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ২:২৮
ভোরের উশনতায় হাজারো শালিকের মিলন মেলা। সিরাজগঞ্জের হাটিকুমরুলে নাটোর বোনপাড়া মহা সড়কের পাশে নিউ রুপালী সূর্যোদয়ের আগ থেকেই বিভিন্ন ভবনের ছাদ ও বৈদ্যুতিক তার ও হোটেলের সামনেই মাটিতে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করে হাজার হাজার শালিক পাখি। কখন ছিটাবেন খাবার।  ঠিক সময়মতো প্যাকেট ভর্তি চানাচুর নিয়ে হাজির হোটেল মালিক আল -আমিন ও আর কিছু কর্মচারীরা। 
 
কিচিরমিচির শব্দে ছুটোছুটি-হুরোহুরি। এরপর পেটপুরে চানাচুর খেয়ে ছুটে চলে এদিক সেদিক। এ যেন এক অপার মনোমুগ্ধকর দৃশ্য। প্রায় কয়েক বছর ধরে শালিক পাখিদের এভাবেই আপ্যায়ন করছেন আল-আমিন আল-আমিন ও তার কর্মচারীরা জানান, খুব ভোরে হোটেলে আসতে হয় আমাদের । একদিন দোকানের সামনে কয়েকটি শালিক পাখিকে খাবারের জন্য চেঁচামেচি করতে দেখে তাদের চানাচুর খেতে দেন একজন পথচারী । ঠিক পরদিন একুই ভাবে খাবারের জন্য পাখির সংখ্যা বাড়তে থাকে। তারাও খাবার দেন আনন্দচিত্তে। এভাবে শালিক পাখিদের সঙ্গে তৈরি হয় সখ্যতা তাদের। 
 
বর্তমানে প্রতিদিন প্রায় কয়েক হাজার শালিক পাখিকে প্রায় পাচঁশো থেকে হাজার টাকার চানাচুর দিয়ে আপ্যায়ন করে চলেছেন তিনি। আর এ কাজটি তিনি করছেন কয়েক বছর ধরে। শালিক পাখিকে খাবারের এ আয়োজন যাতে ভবিষ্যতেও চালু থাকে সে উদ্যোগ নিয়েছেন আল- আমিন।সমরের অনুপস্থিতিতে কখনও তার ছেলে ভাই , স্বজন অথবা দোকানের কর্মচারীরা পাখিকে খাবার দেন। তিনি আশা করেন, তার দেখাদেখি পাখিদের আপ্যায়নে অন্যরাও এগিয়ে আসবেন।
 
শালিকদের আপ্যায়নের দৃশ্য মন কাড়ে প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষ আর পথচারীদের। ভ্রমণে ও জরুরি কাজে বের হওয়া মানুষ অবাক হয়ে দৃশ্যটি উপভোগ করেন। আর সাধুবাদ জানান এই পাখি প্রেমকে।হাটিকুমরুল এলাকার  বাসিন্দা ও মনিরুল ইসলাম ও শাহীন আলম জানান, প্রতিদিন ভোরে বেলা একটু হাঁটাহাঁটি করি। একদিন ওই দোকানের পাশ দিয়ে যাবার সময় দেখি পাখির কিচিরমিচির। কাছে গিয়ে দেখি হাজার হাজার শালিক পাখিকে চানাচুর খাওয়াচ্ছেন আল-আমিন । আমার কাছে খুবই ভাল লেগেছে বিষয়টি। এমন মানুষও বর্তমান সমাজে আছে। তিনি অনুসরণীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই পাখিপ্রেম দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত।
 
স্থানীয়রা মনে করেন আল-আমিনের মত পাখিরপ্রেম জীববৈচিত্র ও প্রকৃতি সংরক্ষণে ভূমিকা রাখবে। তাকে দেখে যদি অন্যরাও উৎসাহিত হয় তবে  পাখির প্রতি ভালবাসা নিয়ে এভাবে কাজ করে তাহলে সমাজ ও দেশ উপকৃত হবে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত