ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শ্রীনগরে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ১৬-৯-২০২৩ বিকাল ৫:৩৬

শ্রীনগরে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার আড়াইটার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট সড়কের পাশে বাদল শেখর টিনশেড মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এছাকের খাবার হোটেল, নান্টু শেখ, জহিরুল, আবুলের মুদি দোকান, সুজয়ের সেলুন, শিশিরের কম্পিউটার, পিয়াস ও প্রান্তর গোদাউন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস, দিপুর গ্যাস সিলিন্ডার মোবাইল সার্ভিসিংয়ের দোকানের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়। স্থানীয়রা জানায়, সুজয়ের সেলুন থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে সেলুন থেকে আগুনের লেলিহান শিখা আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগী দোকানীরা জানান, এ ঘটনায় তাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। দুটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সেলুন ঘর থেকে বৈদ্যুতিক শর্ট-শার্কিটে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। 

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন