পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে এমপি প্রার্থী মোরশেদ: এলাকার মানুষের জন্য কাজ চাই
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা ৬ (পাইকগাছা -কয়রা) সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে পাইকগাছা রিপোটার্স ইউনিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ব্যারিস্টার নেওয়াজ মোর্শেদ। মতবিনিময় সভায় তিনি বলেন, পাইকগাছা-কয়রার মানুষের ভাগ্য উন্নয়নে আমি নিজেকে নিয়োজিত করেছি। সবার দোয়া ও সমর্থন পেয়ে জাতীয় সংসদে আমার এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে চাই। আপনাদের মাধ্যমে (সাংবাদিক) এলাকাবাসীর কাছে দোয়া চাই। শনিবার দুপুর ১২ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সহ-সভাপতি আসাদুল ইসলাম। সাধারণ সম্পাদক ফসিয়ার রহমানের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছার একমাত্র ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা সিনিয়র সাংবাদিক এ্যাড শফিকুল ইসলাম কচি, এ্যাড. মোজাফফর হাসান, সিনিয়র সাংবাদিক জি এ রশিদ, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি'র নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান, এ্যাড মজ্ঞুরুল ইসলাম, ব্যাংকার রবিউল ইসলাম, হাফিজুর রহমান রিন্টু, মানছুর রহমান জাহিদ, জিয়াউদ্দিন নায়েব, ফিরোজ আহমেদ, জহুরুল ইসলাম, কাজী সোহাগ, আনারুল ইসলাম, খোরশেদ আলম, শফিয়ার রহমান প্রমুখ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন