ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ঐতিহাসিক পাহাড়পুরে ধামইরহাট মাধ্যমিক শিক্ষক সমিতির মিলন মেলা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৬-৯-২০২৩ বিকাল ৬:০

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক ও কর্মচারী মিলন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর দিনব্যাপী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসব মুখর ও আনন্দঘন  পরিবেশে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ধামইরহাট উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মো. মুকুল হোসেনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. আব্দুর রউফ ও ইফাত আরা নাসরিনের সঞ্চালনায় শিক্ষক-কর্মচারী মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির নওগাঁ জেলা সাধারণ সম্পাদক আব্দুল গফুর, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ইসবপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুল আলম লাকী, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সাবিহা ইয়াছমিন, লুৎফর রহমান, হারুনুর রশীদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর ২ টায় মধ্যাহ্নভোজ শেষে বিকেল সাড়ে ৩ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারী অনুষ্ঠিত হয়। 

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার