ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে ট্রাক চাপায় সাংবাদিক নিহত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৬-৯-২০২৩ রাত ১০:১৪
লালমনিরহাটে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহের শেষে গ্রামের বাড়ি ফেরার পথে আদিতমারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী(৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার যুগিটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত সাংবাদিক ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি সময়ের কন্ঠস্বর অনলাইন ও স্বদেশ প্রতিদিন নামে একটি পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া নিহত সাংবাদিক ইউনুস লালমনিরহাট জেলা  রিপোর্টাস ইউনিটির সভাপতি পদের দায়িত্বে ছিলেন।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ পরিবেশন শেষ করে মোটর সাইকেল যোগে হাতীবান্ধা ফিরছিলেন সাংবাদিক ইউনুস আলী। সাংবাদিক ইউনুস সারপুকুর ইউনিয়নের যুগীটারি এলাকায় পৌছলে বুড়িমারী থেকে ছেড়ে আসা পন্যাবাহি ট্রাক (ঢাকা মেট্রো ট -২০-০১২০)  ধাক্কা দিলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।
 
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা