নবীনগরে সাপের কামড়ে প্রাণ গেলো স্কুলছাত্রীর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষধর সাপের কামড়ে প্রাণ গেলো স্কুলছাত্রীর।উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের স্কুলছাত্রীর সোনিয়া এর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার বিটঘর গ্রাম ৬ নং ওয়ার্ড পূর্বপাড়া ঈদ গাও এর উত্তর পাশে বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সোনিয়া ওই এলাকার মজনু খানের মেয়ে। সে বিটঘর রাধানাথ উচ্চ উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্রী ছিল।সোনিয়ার বাবা মজনু মিয়া জানান, তার মেয়ে সোনিয়া শখের বসে আজ হাতে মেহেদী দিচ্ছিল। সোফায় বসা অবস্থায় একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দিলে সোনিয়া সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে তারা সোনিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ের মৃত্যু সইতে না পেরে হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন মজনু খান।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, রাত সাড়ে ৯টার দিকে সোনিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। সোনিয়ার পায়ে সাপের দাঁতের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
Link Copied