ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ১:২৩

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ি চাপায় এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।আজ রোববার (১৭ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার নাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মিজান (২৭) নাম জানা গেলেও তার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনায় চালক সহ আরও দুইজন আহত হয়েছেন। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল কাদের বলেন, আখাউড়া উপজেলার ধরখার থেকে একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার সদরের উদ্দেশে ছেড়ে আসে। পথে অজ্ঞাত কোনো গাড়ী আটোরিকশাটিকে ধাক্কা দিলে তা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা অটোরিকশার চালকসহ আহত আরও দুইজনকে হাসপাতালে পাঠিয়েছে। তবে কোন গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। হাসপাতালে গিয়ে আহতদের কাছ থেকে বিস্তারিত জেনে বলা যাবে এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে।

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল