ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে আশ্রয়ণ প্রকল্পের পুনর্বাসিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ১:৭

নওগাঁর নিয়ামতপুরে আশ্রয়ণ প্রকল্পের পুনর্বাসিত খোলা জায়গায় বৃক্ষরোপণ এবং উপকারভোগী ২৪টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কানইল আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ ও উপকারভোগী পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন মণ্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, ডিজিএম (জোনাল অফিস) আবু উমাম মাহবুবুল হক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, সার্ভেয়ার অলক কুমারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত নাম প্রকাশে অনিচ্ছুক এক বৃদ্ধ‍া জানান, আমার নিজের বাবা-মা, স্বামী আমাকে জায়গা ও ঘর দিতে পারেনি। শেখের বেটি আমাকে জায়গা ও ঘর দিয়েছে। শেখের বেটি আমাদের মা-বাবার কাজ করেছেন। আমি এখন সারাদিন কাজ করে সন্ধ্যায় শেখের বেটির দেয়া ঘরে এসে আরামে থাকতে পারি। বৃষ্টি হলে ঘরে পানি ঢোকার আর চিন্তা থাকে না। আল্লহ শেখের বেটিকে যেন অনেক দিন বাঁচিয়ে রাখেন।

এমএসএম / জামান

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা

রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩

বরগুনায় চিফ হুইপের হেলিকপ্টার অবতরণে ভাঙা হলো ১০ দোকান