বরের বাবাকে মারপিট করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিলো মেয়ে পক্ষ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চকপাড়া গ্রামে বরের বাবাকে মারপিটের পর আটকে রেখে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মেয়ে পক্ষের লোকজনের বিরুদ্ধে। পরে বরের বাবাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এঘটনায় ভুক্তভোগীর জামাতা জাহাঙ্গীর আলম বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানাযায়, কিছুদিন আগে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের জামিল হোসেন (৫৮) এর ছেলে আবু বক্কর সিদ্দিকের সঙ্গে পাঁচবিবি উপজেলার চকপাড়া গ্রামের রেজুওয়ানের মেয়ে আফরোজ রিমু পাখির সঙ্গে কোর্ট এভিডেভিডের মাধ্যমে বিবাহ হয়। বিয়ে মেয়ে পরিবারের লোকজনের অসম্মতি থাকায় বিষয়টি কোনো ভাবেই মেনে নিতে পারেননি। একপর্যায়ে গত (১৪ সেপ্টেম্বর) ছেলের বাবাকে তুলে এনে মেয়ের বাবা রেজওয়ান হোসেন, প্রতিবেশী ওসমান গনি, ও মেয়ের মামা শামীম হোসেন মারপিটের পরে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছেন।
ভুক্তভোগী জামিল হোসেন সাংবাদিকদের বলেন, আমাকে তুলে নিয়ে গিয়ে মেয়ে পক্ষের লোকজন বলেন যে, আমাদের মেয়ে বাড়ীর থেকে যাওয়ার সময় একটি স্বর্ণের চেইন ও দুই লক্ষ টাকা নিয়ে গেছে। এখন সেই টাকা ফেরত দিতে হবে বলে এই মর্মে আমার থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। স্বাক্ষর দিতে না চাইলে ভয়ভীতি দেখায়।এবিষয়ে মেয়ে আফরোজ রিমু পাখি বলেন, বাবা-মার সমস্ত অভিযোগ মিথ্যা, আমি কোনো ধরনের টাকা ও স্বর্ণের চেন নেইনি। মারপিটের অভিযোগে রেজুওয়ানের বাড়ীতে গেলে তাকে পাওয়া না গেলেও পরিবারের অন্য সদস্যরা বলেন, আমরা তাকে শুধু একটা চড় থাপ্পর মেরেছি এর বেশি কিছু করিনি। আর ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার বিষয় স্বীকার করেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied