হরিণাকুণ্ডুতে ভেটেনারি চিকিৎসককে পিটিয়ে আহত
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আহসান কবির সবুজ (৩৪) নামে এক ভেটেনারি চিকিৎসককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের আলমগীর কবিরের ছেলে। এ ঘটনায় আহতের স্ত্রী মুক্তা খাতুন পাশর্^বর্তী শড়াতলা গ্রামের আবুল কাশেম এবং হরিশপুর গ্রামের সোহেল আলী, মিনারুল ইসলাম ও সাগর আলীসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে মুক্তা খাতুন দাবি করেন, অভিযুক্ত আবুল কাশেমের সাথে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। এরই জেরে ঘটনার সময় আসামিরা তার স্বামীকে গবাদিপশুর চিকিৎসার নামে ডেকে নিয়ে যায়। তিনি ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রীজের ওপর পৌছলে তারা তার স্বামীকে লোহার রড ও লাঠিসোঠা দিয়ে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে সোহেল বলেন, আমি এ ঘটনার কিছুই জানিনা। আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু বলেন, ঘটনাটি আমি শুনেছি। উভয়পক্ষ আমাকে ফোনে জানিয়েছিল। এটি নিন্দনীয়।
হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী